স্বাধীনতা দিবস উপলক্ষে গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এ.পি. বিদ্যালয়ে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা

 

স্বাধীনতা দিবসের প্রাক্কালে গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম এ.পি. বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই যাত্রায় অংশগ্রহণ করেন।

যাত্রাপথে দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী সহ বিভিন্ন মনীষীর সাজে সেজে অনুষ্ঠানে অংশ নেয়। তাঁদের এই অভিনব পরিবেশনা যাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে।




বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভঙ্কর সোনার জানান, ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ।

তিরঙ্গা যাত্রাকে ঘিরে বিদ্যালয়ের পড়ুয়া ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। 

Post a Comment

Previous Post Next Post