উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

 #উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা: ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জারি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস

কোচবিহার: ভারত আবহাওয়া দপ্তরের (IMD) সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। এই সময়কালে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।




জেলাভিত্তিক বৃষ্টির পূর্বাভাস:

 কোচবিহার: আগামী ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ১৫ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 জলপাইগুড়ি: ১১ ও ১২ জুলাই ভারী বৃষ্টি এবং ১৩ থেকে ১৫ জুলাই মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 উত্তর দিনাজপুর: ১১ জুলাই ভারী বৃষ্টি এবং ১২ থেকে ১৫ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 আলিপুরদুয়ার: ১১ থেকে ১৩ জুলাই এবং ১৫ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া ১৪ জুলাই মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সতর্কবার্তা:






আবহাওয়ার এই পরিস্থিতিতে জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে:

 কোচবিহার: ১১ ও ১৩ জুলাই বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ১২, ১৪ ও ১৫ জুলাই ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

 জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: ১১ থেকে ১৩ জুলাই বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সতর্কতা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 উত্তর দিনাজপুর: ১১ থেকে ১৩ জুলাই ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

কৃষকদের জন্য পরামর্শ:

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কৃষকদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশিকা দেওয়া হয়েছে:

১. বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

২. পালিত পশুদের শুকনো ও পরিষ্কার নিরাপদ স্থানে রাখতে হবে।

৩. অতিরিক্ত বৃষ্টির আশঙ্কায় জমির নিকাশি ব্যবস্থা উন্নত করতে হবে এবং ক্ষেত থেকে অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৪. পরিণত সবজি ও ফসল কেটে শুকনো জায়গায় মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া ও কৃষি সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে কৃষকদের “মেঘদূত” (MEGHDOOT) মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, বজ্রপাতের পূর্বাভাস পাওয়ার জন্য প্লে-স্টোর থেকে বিনামূল্যে “দামিনী” (DAMINI) অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এ.এম.এফ.ইউ-পুন্ডিবাড়ি, গ্রামীণ কৃষি মৌসম সেবা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।


#WeatherUpdate #Today's #Lens

Post a Comment

Previous Post Next Post