দুর্গাপূজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
দিনহাটা:
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে শহরের বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক শ্রী অজয় রায়। পূজাকে সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
